খেলা

বন্ধুত্ব ঝুঁকিতে তারা!

স্পোর্টস ডেস্ক: তাদের বন্ধুত্বের কথা সবার জানা। এক সাথে রয়েছে দুইজনের কত স্মৃতি! সেটা নিতান্ত ব্যাক্তিগত সর্ম্পক। কিন্তু যখন দেশের কথা আসবে তখন কোনো আবেগের জায়গা নেই বলেছেন তারা। বলছি তারকা ফুটবলার লিওনেল মেসি ও নেইমারের জুনিয়রের বন্ধুত্বের গল্পের কথা। যখন ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি তখন কোনো আবেগের জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সেলেসাও সুপারস্টার নেইমার।

কোপা আমেরিকার ফাইনালে রোববার (১১জুলাই) ভোর ৬টায় রিও ডি জেনেইরোর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচের আগে মেসির সঙ্গে বন্ধুত্ব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নেইমার। সেখানেই বুঝিয়ে দেন এখন কোনো বন্ধুত্ব নেই, শুধু-ই শত্রুতা!

'আমি বরাবরই যেমনটা বলে থাকি, মেসি আমার দেখা সবচেয়ে সেরা খেলোয়াড় এবং সে আমার খুব ভালো বন্ধু; কিন্তু এখন যেহেতু আমরা ফাইনালে পৌঁছেই গিয়েছি, এখন আমরা প্রতিদ্বন্দ্বী। আমি কোপা আমেরিকার শিরোপা জিততে চাই এবং খুব বেশিই চাই, কারণ তাহলে এটা হবে আমার প্রথম শিরোপা জেতা।'

মেসি-নেইমার বার্সেলোনায় এক সঙ্গে চার বছর কাটিয়েছেন। সেখানে দুজনের মাঝে গড়ে ওঠে বন্ধুত্ব। নেইমার স্পেন ছেড়ে ফ্রান্স চলে গেলেও ঘাটতি দেখা যায়নি তাতে। বারে বারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে দুজনের সম্পর্কের রসায়ন। কিন্তু এই ফাইনালকে ঘিরে এই বন্ধুত্ব এখন ঝুঁকির মুখে বলে মনে করেন নেইমার!

ভিডিও গেমের সঙ্গে তুলনা দিয়ে দারুণভবে ব্যখাও দিয়েছেন নেইমার, 'যখন তুমি কারো বন্ধু তখন তার সঙ্গে বন্ধুত্বটা ভুলে যাওয়া কঠিন। কিন্তু উদাহরণ হিসেবে বলা যায়, যখন ভিডিও গেম খেলবা বন্ধুর সঙ্গে যেকোনো উপায়ে তাকে হারাতে চাইবা। এই একই বিষয়টা হবে রোববার।'

নেইমার আরও বলেন, 'মেসি জাতীয় দলের হয়ে একটা শিরোপা জেতার জন্য বহু বছর ধরেই চেষ্টা করছে এবং প্রতিবারই যেহেতু আমরা টুর্নামেন্টে টিকে থাকি না, তাই আমি তখন তাকেই সমর্থন দিয়েছি। ২০১৪ বিশ্বকাপে যখন সে জার্মানির মুখোমুখি হলো, তখনও মেসির পক্ষেই ছিলাম।'

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা