খেলা
কোপা আমেরিকা

কোটি টাকার প্রাইজমানি চ্যাম্পিয়নদের জন্য

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে শেষ হচ্ছে এবারের কোপা আমেরিকার ৪৭তম আসর। বিদায় ঘন্টা বাজবে আগামী রোববার (১১জুলাই)। ওই দিন সকালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল থাকবে নবম শিরোপার খোঁজে আর আর্জেন্টিনার লক্ষ্য ১৫তম শিরোপা।

ফাইনাল ম্যাচটি জিতলে শিরোপার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানিও পাবে চ্যাম্পিয়ন দল। এবারের কোপা আমেরিকার জন্য কোটি ডলারের প্রাইজমানি নির্ধারণ করেছে টুর্নামেন্টের আয়োজক সংগঠন কনমেবল। যা ঠিক করা হয়েছে গত এপ্রিলেই।

প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হওয়ার কথা ছিল এবারের কোপা আমেরিকা। তখনই নির্ধারণ করা হয়েছিল, এবারের কোপা চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮৪ কোটি ৭৩ লাখ টাকার বেশি। গত আসরের তুলনায় ২৫ লাখ ডলার বেশি পাবে চ্যাম্পিয়নরা।

ফাইনাল ম্যাচে হেরে যাওয়া দল অর্থাৎ রানার্সআপরা পাবে ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ কোটি টাকার বেশি। এর বাইরে অংশগ্রহণকারী সব দলকেই প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য দেয়া হয়েছে ৪০ লাখ ডলার (প্রায় ৩৪ কোটি টাকা) করে।

অবশ্য টুর্নামেন্টের ফাইনালে ওঠা দুই দল ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়দের বাজার মূল্য চ্যাম্পিয়ন প্রাইজমানির চেয়ে অনেক বেশি। ট্রান্সফার মার্কেটে ব্রাজিল স্কোয়াডে থাকা ২৪ খেলোয়াড়ের মোট ভ্যালু ৯১১ মিলিয়ন ইউরো বা ৯ হাজার ১শ ৬৮ কোটি টাকার বেশি।

অন্যদিকে আর্জেন্টিনার স্কোয়াডে থাকা ২৮ খেলোয়াড়ের বর্তমান ট্রান্সফার মার্কেট অনুযায়ী ভ্যালু ৬৪৬ মিলিয়ন ইউরো বা ৬ হাজার ৫শ কোটি টাকার বেশি। শুধু তাই নয়, এবারের আসরে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে ওঠায় কোপা আমেরিকার ভ্যালুও বেড়ে গেছে অনেক বেশি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা