খেলা

আর্জেন্টাইন রেফারির নিষেধাজ্ঞা দাবি

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের বিপক্ষে বিতর্কিত ম্যাচ ইস্যুতে দায়িত্বপ্রাপ্ত রেফারিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ)।

সাওপাওলোতে ওই ম্যাচে স্বাগতিক ব্রাজিলের কাছে ২-১ গোলে পরাজিত হয় কলম্বিয়া। তাদের দাবি, গায়ে বল লাগার পরও ম্যাচটি বন্ধ না করে পক্ষপাতিত্ব করেছেন রেফারি।

গোলের আগমুহূর্তে ব্রাজিলীয় স্ট্রাইকারের শটের বল গায়ে লেগেছিল কর্তব্যরত আর্জেন্টাইন রেফারি নেস্টর পিটানার। এতে খেলা থামিয়ে দেয় কলম্বিয়ার ফুটবলাররা। কিন্তু খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। যার সুবাদে ব্রাজিলের হয়ে সমতা সূচক গোল করেন রবার্তো ফিরমিনো।

২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা এই রেফারিকাণ্ডের প্রতিবাদে বাক-বিতাণ্ডায় জড়িয়ে পড়েন কলম্বিয়ান খেলোয়াড়রা।
ভিএআরের সহায়তার বিষয়টিও প্রত্যাখ্যান করেন এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ওই রেফারি। অতিরিক্ত ১০ মিনিটের ম্যাচে নেইমারের কর্নারের ক্রসের বল কাসেমিরো হেড করে ফের কলম্বিয়ার জালে জড়ান। এতেই ২-১ গোলের ব্যবধানে পরাজয় নিশ্চিত হয় কলম্বিয়ার। এর আগে ম্যাচের ১০ম মিনিটে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন পোর্তো উইঙ্গার লুইস দিয়াজ।

বিতর্কিত ওই রেফারিকে নিষিদ্ধ করার জন্য দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের প্রতি আহ্বান জানায় কলম্বিয়ার ফুটবল ফেডারেশন। এদিকে বৃহস্পতিবার পিটানা ও ভিএআর কর্মকর্তাদের মধ্যে কথোপোকথনের রেকর্ডটি জনসমক্ষে প্রচারের অস্বাভাবিক একটি পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি। তারা জানায়, সেটি এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল না, যে কারণে খেলা থামিয়ে দিতে হবে।

এদিকে ম্যাচে পরাজিত হওয়ার পরও স্বাগতিক ব্রাজিলের পাশাপাশি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। ১০টি দল নিয়ে আয়োজিত এবারের কোপা আমেরিকার ফাইনাল আগামী ১০ জুলাই রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা