খেলা

১১ ব্যাটসম্যানদের কেউ রান পাননি!

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটে নাটকীয়তার শেষ নেই। এ জন্যই গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয় ক্রিকেটকে। ক্রিকেট যে কতটা অনিশ্চিত সেটাই যেন আরেকবার প্রমান হলো ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে। ২৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ রানেই গুটিয়ে গেল প্রতিপক্ষ! রানের খাতাই খুলতে পারেননি কোনো ব্যাটসম্যান। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের কাউন্টি লিগ সাইডের ম্যাচে।

বাকডেন ক্রিকেট ক্লাবের সঙ্গে খেলা ছিল ফ্যালকন একাদশের। হান্টিংডনশায়ারের চতুর্থ ডিভিশনের সেই ম্যাচেই বাকডেন ক্রিকেট ক্লাব ২ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছে।

খেলায় বাকডেন ক্রিকেট ক্লাব ব্যাট করতে পাঠায় ফ্যালকন একাদশকে। ফাহিম সাব্বির ভাটি (৬৫) এবং মুরাদ আলির (৬৭) হাফসেঞ্চুরিতে ভর করে ফ্যালকন একাদশ নির্ধারিত ৪০ ওভারে ২৬০ রান তোলে। তখন পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু এরপর যা ঘটল সেটি রীতিমতো অবাক করার কাণ্ড।

২৬১ রান প্রয়োজন ছিল বাকডেনের। কিন্তু ব্যাট করতে নেমে যে এমন লজ্জার রেকর্ড গড়বে, তা কে জানতো। প্রতিপক্ষের বোলারদের বোলিং তোপে মাত্র ৮.৩ ওভারেই অলআউট হয়ে যায় বাকডেন। স্কোরবোর্ডে মাত্র ২ রান যোগ করতে সক্ষম হয় তারা। স্কোর বোর্ডে যোগ হওয়া ২ রানও এসেছে অতিরিক্ত থেকে। অর্থাৎ দলের কোনো ব্যাটসম্যানই রান করতে পারেনি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা