খেলা

মিরপুরে অনুশীলনে সাকিব

ক্রীড়া প্রতবেদক : ওদিকে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ অন্যদিকে। এক ফেসবুক লাইভ দিয়ে যে পুরো ক্রিকেটাঙ্গন নাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান।

ফেসবুক লাইভে বিস্ফোরক সব মন্তব্য করে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার। যার প্রেক্ষিতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সাকিব আল হাসান।

এরই মধ্যে সাকিব দেশে ফিরেছেন। সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে নেমে কারো সঙ্গেই কথা বলেননি, তাড়াহুড়ো করে চলে গেছেন।

সবারই ধারণা ছিল, মূলত সাকিবের লাইভ নিয়ে যে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডে, তার সুরাহা করতেই বুঝি এভাবে দেশে চলে আসা তার। এমন গুঞ্জনও শোনা যায়, মঙ্গলবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করবেন সাকিব। কিন্তু রাতভর অপেক্ষা করেও সাংবাদিকরা সাকিবের দেখা পেলেন না।

বরং বুধবার (২৪ মার্চ) সকালে মিরপুর স্টেডিয়ামে হাজির বিশ্বসেরা অলরাউন্ডার। সকাল ৮টা ৪৭ মিনিটে ব্যাট-প্যাড-কিটস নিয়ে শেরে বাংলার ড্রেসিংরুমে ঢুকেন সাকিব। সেখান থেকে বের হয়ে ঠিক সোয়া ৯টায় ইনডোরের যে ন্যাচারাল টার্ফ, সেখানে প্রায় পৌনে এক ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি।

সাকিবের এই প্রস্তুতিটা মূলত আইপিএলের জন্য। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। তার চার-পাঁচদিন আগেই ভারতে যেতে হবে সাকিবকে। সেই প্রস্তুতি হিসেবেই ব্যাটিংটাকে ঝালিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা