খেলা

নাসিরের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞায় আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী বিমানবালা তামিমা সুলতানা তাম্মি যাতে বিদেশে যেতে না পারেন সেজন্য সৌদি এয়ার লাইন্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২২ মার্চ) লিগ্যাল নোটিশ পাঠানোর খবরটি বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

তামিমার নৈতিক স্খলন ও ফৌজদারি মামলার বিষয়ে অবহিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবিতে সৌদি এয়ারলাইন্সকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান।

গত ১৪ই ফেব্রুয়ারি অনেকটা হঠাৎ করে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। এরপর তামিমাকে নিজের স্ত্রী দাবি করে উত্তরা থানায় জিডি করেন রাকিব হোসেন। সন্তানসহ ফেসবুকে হাজির হয়ে তিনি দাবি করেন, তামিমা তার বৈধ স্ত্রী। তাদের এক কন্যা সন্তানও রয়েছে।

এরপর প্রতারণার অভিযোগে আদালতে তামিমা ও নাসিরের বিরুদ্ধে মামলাও করেন রাকিব। এরই প্রেক্ষাপটে তামিমাকে নিয়ে সরাসরি সংবাদ সম্মেলনে হাজির হন ক্রিকেট তারকা নাসির। প্রেম, বিয়ে এবং সাবেক স্বামীর সঙ্গে ডিভোর্স নিয়ে সব খুলে বলেন তামিমা।

কিন্তু রাকিবের দাবির সঙ্গে নাসির ও তার সদ্য বিবাহিত স্ত্রীর কথা বার্তায় অসঙ্গতি থাকায় এ নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়। এতে অনেকে অনেক ধরণের মন্তব্য করতে থাকেন যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা