খেলা

মা তেমন খোঁজ নিতেন না: তামিমার মেয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার নাসির হোসেনের নববিবাহিতা স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আগের ঘরের মেয়ে রাসদিয়া হাসান তুবা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছে, ‘মা কখনোই আমার তেমন একটা খোঁজখবর নিতেন না।’

আট বছর বয়সী তুবা আরও বলেছে, ‘মার বিয়ের খবর টিভিতে দেখেছি। এ ছাড়া বাবার বিরুদ্ধে আমাকে তুলে নেওয়ার যে অভিযোগ মা করেছেন তাও মিথ্যা।’

তুবার অভিযোগ, ওই বাড়িতে নানি আমাকে মারধর করত। আমি নিজের ইচ্ছাতেই বাবার সঙ্গে দাদি বাড়ি চলে এসেছি। এখানেই আমার জন্মদিন পালিত হয়েছে। তা ছাড়া দাদি বাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসে। আমি স্বেচ্ছায় এখানে চলে আসি।

তুবা বলে, ‘মা আগেও ভালোবাসতো না আর এখন তো সে আরেকজনকে বিয়ে করেছে।’ তুবার দাদি সালমা সুলতানা বলেছেন, মায়ের বিয়ের কথা জানার পর থেকেই মেয়েটা ভীষণ চুপচাপ হয়ে গেছে। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। বিয়ের খবরে অনেক কান্নাকাটি করেছে।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন নাসির হোসেন। তবে তার স্ত্রী তামিমার আগের পক্ষের স্বামী রাকিবকে তালাক না দেয়ার অভিযোগে বিতর্ক শুরু হয়। এ নিয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) মুখ খুলেছেন নাসির ও তামিমা। রাকিবের সঙ্গে হওয়া ডিভোর্সের কাগজও তামিমা দেখিয়েছেন গণমাধ্যমকে। তাছাড়া মেয়ে তুবাকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছিলেন তামিমা।

ওইদিনই তামিমা সাংবাদিকদের তালাকের কপি দেখিয়ে বলেন, ‘এই কপি রাকিবের গ্রামের বাড়ি ভৈরবপাশা ইউনিয়ন পরিষদেও (ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা) পাঠানো হয়েছে।’ জানতে চাইলে ইউনিয়ন পরিষদের সচিব মাকসুদুল হক মাকসুদ এ সংক্রান্ত রেজিস্টার দেখিয়ে বলেন, ‘সাধারণত রেজিস্টার্ড ডাকযোগে এ জাতীয় কাগজপত্র পাঠানো হয়। আর রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হলে তা না আসার কোনো কারণ নেই। আমাদের রেজিস্টারে এ ধরনের নোটিশ আসার কোনো প্রমাণও লিপিবদ্ধ নেই।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা