খেলা

মাহমুদউল্লাহর দৃঢ়তায় চট্টগ্রামকে ১৫৬ রানের টার্গেট দিলে খুলনা

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি খুলনা। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের একার লড়াইয়ে শেষপর্যন্ত ১৫৫ রান তুলতে সক্ষম হয় দলটি। ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭০ রান করেন রিয়াদ। এছাড়া ২৫ রান করেন ওপেনার জাকির হাসান। ২১ রান করেন আরিফুল হক। ১৫ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে।

শুক্রবার (১৮ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার জহুরুল ইসলাম অমি। দলীয় ২১ রানে অফ স্পিনার সেই নাহিদুল ইসলাদের দ্বিতীয় শিকারে পরিণত হন ইমরুল কায়েস।

দলীয় ৪৩ রানে ২০ বলে ২৫ রানে ফেরেন অন্য ওপেনার জাকির হোসেন। চতৃর্থ উইকেটে আরিফুল হককে সঙ্গে নিয়ে ৪০ রানের জুটি গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে ২১ রানে ফেরেন আরিফুল। তার বিদায়ের পর আর কোনো ব্যাটসম্যান যোগ্য সঙ্গ দিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদকে। তিনি একাই ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান। তার একার লড়াইয়ে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে খুলনা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা