খেলা

২০ বছর পর গাঙ্গুলির আউট নিয়ে সন্দেহ ইনজামামের

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৯৯-২০০০ মৌসুমে ভারত সফরে চেন্নাই টেস্টে ভারতকে ১২ রানে হারিয়েছিল পাকিস্তান। ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টে নাটকীয় জয় পেয়েছিল ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

দ্বিতীয় ইনিংসে সৌরভ গাঙ্গুলির বিতর্কিত আউট নিয়ে ঝড় বয়ে গিয়েছিল! সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক ইউটিউবে এক সাক্ষাৎকারে বলেন সৌরভের ক্যাচটি ঠিকমতো ধরেছিল কিনা এনিয়ে সন্দিহান। ইনজির স্বীকারোক্তি, ১৯৯৯ সালে চেন্নাই টেস্টে গাঙ্গুলি হয়তো আউট ছিলেন না।

১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে চেন্নাই টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের সামনে টার্গেট ছিল ২৭১ রানের। রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। একমাত্র ব্যতিক্রম ছিলেন শচিন টেনডুলকার।

রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইউটিউব শো- ডিআরএস উইথ এ্যাশ অনুষ্ঠানে এসে ইনজামাম উল-হক ১৯৯৯ সালের ভারত সফরের স্মৃতিচারণা করেন। অশ্বিন বলেন, সেদিন সিলি পয়েন্টে সৌরভ গাঙ্গুলি একটা শট খেলেছিলেন। আর সেই ক্যাচ নিয়ে মঈন খান দাবি জানিয়েছিলেন আউটের। এখন পর্যন্ত আমরা জানি না যে সেটা আউট ছিল কিনা? কারণ সেই সময় ক্যামেরা অত ভালো ছিল না।

এর উত্তরে ইনজামামুল হক বলেন, দুটি মানুষ এই ঘটনায় জড়িত ছিল। একজন আজহার মেহমুদ আর অন্যজন মঈন খান। যখন সৌরভ বলটা মেরেছিল তখন আজহার মেহমুদ প্রথম আটকায়। এরপর মঈন খান ক্যাচ ধরে।

আমি স্পষ্টভাবে বলতে পারব না আজহার ওই টেস্টে খেলেছিল কিনা। যতদূর মনে আছে দ্বিতীয় ইনিংসে আমি অসুস্থ থাকায় আজহার আমার বদলে বদলি হিসেবে ফিল্ডিং করছিল। আমি মাঠে ছিলাম না। কিন্তু আমি বলতে পারি সে ক্যাচটা ডাউটফুল। ইনজামাম উল হক-এর এমন স্বীকারোক্তিতে স্যালুট জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সূত্র : জি নিউজ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা