খেলা

৭০০ মিলিয়ন ইউরো ঋণের বোঝা নিয়ে চলছে বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিষিদ্ধ থাকায় দেউলিয়া হওয়ার পথে কাতালান ক্লাবটি। ঋণের বোঝায় পিষ্ট বার্সেলোনা। মেসি সহ শীর্ষ খেলোয়াড়দের বেতন কম নেয়ার আহবান এরই মধ্যে জানিয়েছে বার্সা। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি রয়েছে আগামী বছরের জুন পর্যন্ত।

চুক্তির মেয়াদ মেসি বাড়াবেন কি না সেটা নিশ্চিত নয়। এরই মধ্যে বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী টনি ফ্রেইজা জানালেন, মেসিকে বেতন দেয়ার সামর্থ্য হারানোর কাছাকাছি রয়েছে বার্সেলোনা। আর্জেন্টাইন মহাতারকা বেতন না কমালে মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনা দেখছেন না ফ্রেইজা।

৭০০ মিলিয়ন ইউরো ঋণের বোঝা নিয়ে চলছে বার্সেলোনার। বড় অঙ্কের ঋণের বোঝা মাথায় নিয়ে গত মাসে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন হোসেপ মারিয়া বার্তোমেউ। আগামী বছরের শুরুতে হতে যাওয়া নির্বাচনে জানা যাবে নতুন সভাপতির নাম। মেসিকে ধরে রাখতে আগ্রহী হলেও অর্থ সঙ্কটে থাকা বার্সেলোনা চাইছে সমঝোতা করতে।

সভাপতি পদপ্রার্থী টনি ফ্রেইজা বলেন, ‘মেসির সঙ্গে সামনাসামনি বসে আমরা আলোচনা করবো। ক্লাবের স্বার্থের কথা বিবেচনা করে আমরা সবকিছু করবো। মেসি সহ অন্য খেলোয়াড়দের চুক্তি নবায়নের ক্ষেত্রে আমাদের নীতি স্পষ্ট। এতদিন পাওয়া বেতনের সঙ্গে নতুন চুক্তির কোনো মিল থাকবে না। মেসির মন জয় করা কিংবা তাকে বুঝিয়ে-শুনিয়ে রাজী করানোর দরকার নেই। সে কী চায় এবং বার্সেলোনা কী চায়। আমরা মনে করি, ফুটবলকে মেসির আরও অনেক কিছু দেওয়ার বাকি।’

গত আগস্টে বার্সেলোনা ছাড়তে চেয়েও পারেননি মেসি। চুক্তির মারপ্যাঁচে আটকে গেছেন রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরা তারকা। মেসিকে বেতন হিসেবে বার্ষিক ১২৬ মিলিয়ন ডলার দেয় বার্সেলোনা। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রামিক পাওয়া ফুটবলারও ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাব ছাড়তে চাওয়ায় মেসিকে দলে ভেড়াতে আগ্রহী ছিল ম্যানচেস্টার সিটি, পিএসজির মতো ক্লাব। বেতন-ভাতা নিয়ে বনিবনা না হলে আগামী মৌসুমে হয়তো নতুন কোনো ক্লাবে ঠিকানা গড়তে চলেছেন মেসি।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা