খেলা

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

স্পোর্টস ডেস্ক

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল দুষ্কৃতী। পাকিস্তানের করাচি থেকে যাওয়ার পথে বেলুচিস্তানে ডিস্ট্রিক্ট ওয়েস্ট দলের বাস ঘিরে ফেলে দুষ্কৃতীরা। তারা সংখ্যায় ১২ জন ছিল বলে জানা গিয়েছে। চিফ মিনিস্টার গোল্ড কাপ খেলতে যাচ্ছিল ফুটবলারেরা। তাঁদের বাস থেকে নামিয়ে মারধর করা হয়। তাঁদের কাছে থাকা সব কিছু কেড়ে নেয় দুষ্কৃতীরা।

ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন ডিস্ট্রিক্ট ওয়েস্টের ম্যানেজার জ়ুলফিকর আলি ভুট্টো বলেছেন, ‘দুষ্কৃতীরা আমাদের সকলকে বাস থেকে নামতে বলে। তার পর সকলের মোবাইল, টাকাপয়সা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। ফুটবলার এবং অন্য কয়েক জন যাত্রীকে ধাক্কাও মারে ওরা।’ কোয়েট্টায় পৌঁছে তিনি ঘটনার কথা জানান বেলুচিস্তানের ক্রীড়ামন্ত্রীকে। তিনি দ্রুত ব্যবস্থা নেন। ফুটবলারদের হাতখরচের টাকার ব্যবস্থাও করেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন।

এই ঘটনার জন্য করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট কর্তৃপক্ষকেই দুষেছেন সিন্ধ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব মোহম্মদ আজ়ম। তিনি বলেছেন, ‘বেলুচিস্তানের পরিস্থিতি এখন সকলেই জানেন। সরকারি ভাবে বারণ করার পরও তাঁরা ঝুঁকি নিয়েছিলেন। বেলুচিস্তানের পরিস্থিতি বিবেচনা করে আমরা সিন্ধের দল পাঠাইনি। করাচির সব ক্লাব এবং দলকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল, বাসে বা ট্রেনে কেউ যাতে কোয়েট্টায় না যায়। করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট সেই পরামর্শ না শুনে বাসে করে যায়। আমাদের এমন কিছুই আশঙ্কা ছিল। সেটাই হল।’

বিপদের আশঙ্কায় পাক পঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার ফুটবল সংস্থাও চিফ মিনিস্টার গোল্ড কাপে দল পাঠায়নি। উল্লেখ্য, যে জায়গায় দুষ্কৃতীরা ফুটবলারদের বাসে হামলা চালিয়েছে, সেখানেই কিছু দিন আগে দুই ক্রিকেটার অপহৃত হন। একের পর এক এমন ঘটনায় পাকিস্তানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

সাননিউজ/ বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা