ছবি: সংগৃহিত
খেলা
ট্রান্সফার ফি ৬৫ মিলিয়ন পাউন্ড

বার্সেলোনায় যোগ দিচ্ছেন রদ্রি

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ সাফল্যময় অধ্যায়ের ইতি টেনে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। চুক্তি সম্পন্ন করতে ইতোমধ্যে বার্সেলোনায় পৌঁছেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। দুই ক্লাবের সমঝোতা অনুযায়ী তার ট্রান্সফার ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড। বার্সেলোনার সঙ্গে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন রদ্রি।

সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে থাকা রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনা প্রথমে ৩৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিটি। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে রদ্রিকে দলে নিতে সক্ষম হয়েছে বার্সেলোনা।

বার্সেলোনায় পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করে রদ্রি বলেন, ‘এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত। বার্সেলোনায় খেলা আমার একটি স্বপ্ন ছিল। জাতীয় দলের অনেক সতীর্থ এখানে রয়েছে। দ্রুত তাদের সঙ্গে যোগ দিয়ে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ সব শিরোপা জিততে চাই।’

২০১৯ সালে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ২৯৮ ম্যাচ খেলেছেন রদ্রি। সিটির জার্সিতে জিতেছেন মোট ১২টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ ও তিনটি ইএফএল কাপ।

২০২৪ সালে ব্যালন ডি’অর জেতা রদ্রি ইনজুরি কাটিয়ে সাম্প্রতিক সময়ে আবারও দুর্দান্ত ফর্মে ফিরেছেন। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন এই মিডফিল্ডার।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা