ছবি: সংগৃহিত
খেলা

মেসির ওপর কড়া নজর স্পেন কোচের

এফএইচএম

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে যখন লিওনেল মেসি প্রতিপক্ষ দলে, তখন তো ভাবনায় পড়াটা স্বাভাবিক। চলতি বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্টে দারুণ ফর্মে আর্জেন্টাইন এ অধিনায়ক। গত ম্যাচে প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে গোলের পেছনে ছিলেন তিনি। তাই স্পেনের কড়া নজর থাকবে তার দিকে । ফাইনাল ম্যাচে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে এসব ভাবনার কথাই জানালেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার যুব দলে কোচিং করানোর দিনগুলো স্মরণ করে মেসি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেন স্পেনের কোচ, ‘স্প্যানিশ কাপে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। মেসি নামের একটি ছেলেকে নিয়ে আমি অনেক ভালো কিছু শুনেছিলাম। তাকে শুরু থেকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রেখেছিলাম। ৭০তম মিনিট পর্যন্ত স্কোর শূন্য ছিল। যখন তাকে মার্ক করা খেলোয়াড় লাল কার্ড দেখল, তারপর সে ১৫ মিনিটে চার গোল করেছিল। ফাইনালে তাকে কি আমরা মার্ক করব? না। কিন্তু আমরা তাকে কড়া নজরে রাখতে যাচ্ছি।'

সামাজিক গণমাধ্যমগুলোতে এই ম্যাচের আগে মেসির সঙ্গে স্পেনের কিশোর তারকা লামিনে ইয়ামালকে তুলনা করা হচ্ছে। কিন্তু দে লা ফুয়েন্তে এই কিংবদন্তির তুলনা টানতে চান না।

স্পেনের কোচ বললেন, ‘মেসি অদ্বিতীয়। সে এক বিশ্ব প্রতিভা।অবশ্যই সে তরুণ খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত। কিন্তু লামিনেকে লামিনে এর মতো থাকতে হবে। আমি মনে করি আমরা তাকে সেইভাবেই সমর্থন দিয়ে সাহায্য করতে পারি।’

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা