ছবি: সংগৃহিত
খেলা

সেমিফাইনালের আগে সুখবর ফরাসি শিবিরে

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপে এবং মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি—দুজনই স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচের আগের অনুশীলনে এমবাপেকে দেখা না যাওয়ায় তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হলেও দেশম সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।

ফরাসি কোচ বলেন, ‘কিলিয়ান ভালো আছে। সে অনুশীলনও করেছে। তবে তাকে পুরো ২০ মিনিটের বদলে ১০ মিনিটের ড্রিল সেশনে রাখা হয়েছিল।’ মরক্কোর বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কলে হালকা চোট পেয়েছিলেন এমবাপে। তবে সেটি তাকে সেমিফাইনাল থেকে ছিটকে দেওয়ার মতো গুরুতর নয় বলেই ইঙ্গিত দিয়েছেন দেশম।

অন্যদিকে, চোটের কারণে গত দুই ম্যাচে বেঞ্চে থাকা অঁরেলিয়ে চুয়ামেনিও মাঠে নামতে প্রস্তুত। যদিও তিনি এখনও শতভাগ ফিট নন, তবুও তাকে দলে পাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন ফরাসি কোচ।

দেশম বলেন, ‘গত ম্যাচে তাকে খেলানো অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। এখন সে আগের চেয়ে ভালো অবস্থায় আছে, যদিও এখনও পুরোপুরি ফিট বলা যাবে না। দুই সপ্তাহ আগে সে সর্বশেষ ম্যাচ খেলেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলতে পারবে।’

চুয়ামেনির ফেরায় ফ্রান্সের মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্পেনের বল দখলভিত্তিক ফুটবল এবং উচ্চ প্রেসিং সামলাতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

স্পেনের খেলার ধরন নিয়ে দেশম বলেন, ‘স্পেন বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে খুবই দক্ষ। আমাদেরও দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়ার সামর্থ্য আছে। পাশাপাশি আমরা বলের দখল ধরে রাখা এবং রক্ষণেও ভালো। ম্যাচের গতিপ্রকৃতিই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে।’

এবারের বিশ্বকাপে এমবাপে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন। সেমিফাইনালে তার উপস্থিতি ফ্রান্সের আক্রমণভাগে বড় শক্তি যোগ করবে।

সাম্প্রতিক অতীতে স্পেনের বিপক্ষে সুখকর স্মৃতি নেই ফ্রান্সের। ২০২৪ ইউরো এবং ২০২৫ উয়েফা নেশন্স লিগ—দুই আসরের সেমিফাইনালেই স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ফরাসিদের। তবে সেই পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ দেশম।

তার ভাষায়, ‘সেই ম্যাচগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করার সুযোগ নেই। দুই দলের খেলোয়াড়, ফর্ম এবং বাস্তবতা এখন ভিন্ন। স্পেন তখন ভালো খেলেছিল এবং জিতেছিল। কিন্তু এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামী ম্যাচ।’

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা