খেলা

ফিফা মেয়েদের র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোল বাংলাদেশ

ক্রিয়া প্রতিবেদক

‎‎মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ নৈপুণ্যের পুরস্কার র‍্যাঙ্কিংয়ে পেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

‎আজ প্রকাশিত নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১০৪ তম স্থানে। বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ‍+৮০.৫১। ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ, সবচেয়ে বেশি (‍+৮০.৫১) পয়েন্টও অর্জন করেছে বাংলাদেশ দল।

গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে, ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র‌্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।


‎দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র‌্যাঙ্কিংয়ে এর আগে ১০০তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ।২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুবার ঠিক এই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়া বাহরাইনের মেয়েরা ১৯ ধাপ পিছিয়ে নেমেছে ১১১ তম স্থানে। মিয়ানমারও পিছিয়েছে এক ধাপ, ৫৬তম অবস্থান তাদের।

‎নারী ফুটবলের এই র‍্যাঙ্কিংয়ে এক থেকে তিন নম্বর স্থানেও পরিবর্তন এসেছে৷ দ্বিতীয় অবস্থান থেকে শীর্ষে উঠেছে কিছুদিন আগে ইউরোয় রানার্স আপ হওয়া স্পেন। যুক্তরাষ্ট্র শীর্ষস্থান থেকে নেমে গেছে দুইয়ে। তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে সুইডেন। আর কোপা আমেরিকাজয়ী ব্রাজিল চার থেকে সাতে নেমে গেছে। আর্জেন্টিনার মেয়েরা র‌্যাঙ্কিংয়ে ৩০তম।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা