সংগৃহীত ছবি
খেলা

কঠিন শাস্তি পেলেন ক্লাসেন

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করে মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মেরে বসেন হেইনরিচ ক্লাসেন। এই জন্য আইসিসি থেকে কঠিন শাস্তি পেয়েছেন তিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

এদিন আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ৩৩০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। সবাই যখন ব্যর্থ, তখন দলকে একাই টানছিলেন ক্লাসেন। তবে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি।

আরও পড়ুন : বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

চার ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন ক্লাসেন। ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহের বল ক্যাচ তুলে দিয়ে বিদায় নিতে হয় তাকে। তখন বিষয়টি মেনে নিতে পারেননি প্রোটিয়া ব্যাটার। লাথি মেরে বসেন স্টাম্পে। পরে ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা