সংগৃহীত ছবি
খেলা

বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রায় অর্ধযুগ পর পর টি-টোয়েন্টিতে সিরিজ জিতলো টাইগাররা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (১৭ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাট করতে নেমে শামীম হোসেনের শেষের লড়াইয়ে ৭ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটাই আক্রমণাত্মক করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ২ ওভারেই জয়ের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে তারা। তবে ইনিংসের তৃতীয় ওভারে জোড়া শিকার ধরেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। ওভারের প্রথম ও পঞ্চম বলে ফেরান ব্রান্ডন কিং (৫ বলে ৮) ও আন্দ্রে ফ্লেচারকে (৪ বলে ০)।

আরও পড়ুন : ক্রীড়া সাংবাদিক মাহমুদুল হক আর নেই

পরের ওভারে মারকুটে জনসন চার্লসকে (১২ বলে ১৫) এলব্ডিব্লিউর ফাঁদে ফেলেন শেখ মেহেদী। টানা ২ ওভারে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট টু ব্যাক বোলিংয়ে এসে নিকোলাস পুরানকেও ফেরান শেখ মেহেদী। ৮ বলে ৫ রান করা ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটারকে সৌম্য সরকারের ক্যাচ বানান টাইগার স্পিনার।

বিপজ্জনক রভম্যান পাওয়েলকে ফেরান হাসান মাহমুদ। ৭ বলে ৬ রান করে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ হন ক্যারিবীয় অধিনায়ক। পরের ওভারেই রোমারিও শেফার্ডকে (৫ বলে ০) স্লিপে তানজিদ হাসান তামিমের তালুবন্দি করেন তানজিম সাকিব।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ক্যারিবীয়দের হয়ে লড়াই করেন রস্টন চেজ। রিশাদ হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ বলে ৩২ রান করেন তিনি। পরের বলেই গুদাকেশ মোতিকে (১ বলে ০) শেখ মেহেদীর হাতের ক্যাচ বানান রিশাদ।

১৮তম ওভারে আলজারি জোসেফকে (২ বলে ০) নিজের ফিরতি ক্যাচ বানান তানজিম সাকিব। পরের ওভারে ক্যারিবীয়দের পক্ষে লড়াই করা আকিল হোসেনকে (৩১ বলে ৩১) ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজের তালুবন্দি করেন তাসকিন। এতে শেষ হয় ক্যারিবীয়দের ইনিংস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা