সংগৃহীত ছবি
খেলা

এশিয়া কাপের ফাইনালে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: সেমি ফাইনালে ভারতকে ২০ রানের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে আফগানিস্তান।

আরও পড়ুন: আজ বাফুফের নির্বাচন

শুক্রবার (২৫ অক্টোবর) ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে আফগানিস্তান এবং জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রানের বেশি করতে পারেনি ভারত।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন আফগানিস্তানের ২ ওপেনার। ভারতের কোনো বোলারই সুবিধা করতে পারেননি। ২ আফগান ওপেনার জুবেইদ আকবরি এবং সাদিকুল্লাহ অটল রীতিমতো ঝড় তুলেন।

উদ্বোধনী জুটিতে ১৩৭ রান তুলে আফগানিস্তান। আকিব খানের বলে আকবরি ৬৪ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। তাতে অবশ্য আফগানদের রানের গতি কমেনি। অটলের সঙ্গে যোগ দেন করিম জানাত। তিনিও ভারতীয় বোলারদের সহজেই খেলেছেন

সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন অটল কিন্তু মাইলফলক ছোঁয়া হয়নি তার। রসিক সালামের বলে ফেরেন ৮৩ রান করে। আর জানাত ২০ বলে করেন ৪১। তাতেই দুইশোর্ধ্ব রানের সংগ্রহ পায় দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝুঁকি নিয়ে খেলেছেন ভারতীয় ব্যাটাররা। কিন্তু সফল হলেন না। দ্রুত উইকেট হারায় তারা। ১০০ রানে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল বড় রানে হারবে ভারত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা