সংগৃহীত ছবি
খেলা

পাকিস্তানে অনুশীলনে সিরিয়াস সাকিব

স্পোর্টস ডেস্ক: গণ অভ্যুত্থানের মুখে আ’লীগ সরকারের পতনের পর সংসদ বিলুপ্ত হয়ে গেছে। আর তাতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় সংসদ সদস্যের পদও খোয়া গেছে সাকিবের। ভক্তদের সমালোচনার বাণ, দলের পতন ভুলে ক্রিকেটে ফেরার অপেক্ষায় টাইগার এই অলরাউন্ডার।

আরও পড়ুন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ

এরই মধ্যে, গতকাল (বুধবার) রাতে অন্য কারণে আলোচনায় উঠে আসেন সাকিব। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ ও ছবি। যেখানে তার সঙ্গে দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে।

সাকিবের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর চলেছে নানা আলোচনা সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়। সেই শঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই।

আরও পড়ুন: পদত্যাগ করবো না

অবস্থা এত বেগতিক হয় যে, শেষ পর্যন্ত পোস্ট করে স্বামীর পাশে দাঁড়ান সাকিবপত্নী। সোশ্যাল মিডিয়ায় যখন এমন ঝড়, সাকিব তখন পাকিস্তানে। আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে দলের সঙ্গে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছিল। আজ বল হাতে দেখা গেল সিরিয়াস সাকিবকে। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে পরামর্শ করতেও দেখা গেছে তাকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা