সংগৃহীত ছবি
খেলা
বাংলাদেশ সিরিজ

পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এই সিরিজে বেশ কয়েকটি বড় পরিবর্তন আসছে পাকিস্তান দলে। টেস্ট দলের কোচ হিসেবে এটিই প্রথম সিরিজ জেসন গিলেস্পির। সহকারী কোচ থাকছেন আজহার মাহমুদ।

দলের অধিনায়কের নেতৃত্বে থাকবেন শান মাসুদ। শান মাসুদের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে সৌদ শাকিলকে। শাহিন শাহ আফ্রিদিকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, তার ওয়ার্কলোড কমানোর বিষয়টিকে।

আরও পড়ুন : পাকিস্তান যাবেন সাকিব

১৭ জনের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ টেস্ট সিরিজের দলের ১৩ জন রয়েছেন। লাল বলের ক্রিকেটে নাসিম শাহ ফিরছেন দীর্ঘ ১৩ মাস পর।

দলে জায়গা হারিয়েছেন ইমাম উল হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলি এবং সাজিদ খান। চোটের কারণে নেই হাসান আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

পাকিস্তান স্কোয়াড :

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল (ফিট থাকা সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহিন শাহ আফ্রিদি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা