সংগৃহীত ছবি
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড় টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, তার ডেপুটি হিসেবে থাকবেন তাসকিন আহমেদ।

বিশ্বকাপ স্কোয়াডে ৪ জন পেসার রাখা হয়েছে। মোস্তাফিজুর রহমানের সঙ্গে শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ জায়গা পেয়েছেন।

আরও পড়ুন : বিশ্বকাপের দল ঘোষণা মঙ্গলবার

সাকিব আল হাসানসহ ৪ বিশেষজ্ঞ স্পিনারও আছেন। বাকিরা হলেন- শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম এবং রিশাদ হোসেন। অনিয়মিত স্পিনার ধরলে বিকল্প হিসেবে থাকছেন মাহমুদউল্লাহ।

আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। এর পর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। সিরিজটি খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া হবে তার।

আরও পড়ুন : জিম্বাবুয়ের সান্ত্বনার জয়

বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও তানভির ইসলাম।

রিজার্ভ : আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা