সংগৃহীত ছবি
খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে চমক রেখে দল ঘোষণা করেছে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (৩ মে) দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইতিহাসগড়া জয় এনে দেয়া শামার জোসেফের অন্তর্ভূক্তি। সেই সঙ্গে দলের তারকা অলরাউন্ডার কাইল মায়ার্সের জায়গা না হওয়া।

জোসেফ ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র তিনটি। যার সর্বশেষটি আইপিএলে লক্ষ্ণৌর হয়ে কলকাতার বিপক্ষে। সেদিন ৪ ওভারে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন। এর আগে গত বছর সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২ ম্যাচ খেলেছেন। ওই দুই ম্যাচেই ৪ ওভার করে বোলিং করেছেন, রান দিয়েছেন ৩৯ ও ৩৩। কিন্তু কোনো উইকেটের দেখা পাননি।

আরও পড়ুন : বৃষ্টিতে বন্ধ খেলা

দলটির নেতৃত্বের ভার তুলে দেয়া হয়েছে রভম্যান পাওয়েলের কাঁধে। সহ-অধিনায়ক করা হয়েছে আলজারি জোসেফকে। ১৫ জনের দলে ডাক পেয়েছেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, জনসন চার্লস, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেন ও জেসন হোল্ডারের মতো তারকারা।

উইন্ডিজ দল :
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা