ছবি: সংগৃহীত
জাতীয়

৩ লাখ মানুষের মাঝে নিরাপদ পানি সরবরাহ

নিজস্ব প্রতিবেদক: দেশের উপকূলীয় অঞ্চলে সম্প্রতি ‘প্রবাহ’-এর স্থাপন করা ৬টি পরিশোধন প্ল্যান্টের মাধ্যমে নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছেন ২০ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন: ইতিহাসের এই দিনে বিশ্ব আবহাওয়া দিবস

এর মধ্য দিয়ে ২৩টি জেলায় প্রবাহ উদ্যোগের অধীনে এ ধরনের প্ল্যান্টের সংখ্যা দাঁড়ালো ১২১টিতে। এ উদ্যোগের সুবিধাভোগী প্রায় ৩ লাখ মানুষ, যারা আগে বিভিন্নভাবে পানির সংকটে ভুগেছেন।

বিশ্ব পানি দিবস ২০২৪-এ বেসরকারি খাত পরিচালিত উদ্যোগ প্রবাহ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন প্ল্যান্টগুলো উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ধলেশ্বরীর তীরে কোটি টাকার তরমুজের হাট

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬ষ্ঠ লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে লবণাক্ততাপ্রবণ দক্ষিণাঞ্চলের জনগোষ্ঠীর মাঝে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এ বিষয়ে প্রবাহ প্রতিনিধি আহমেদ রায়হান আহসানউল্লাহ বলেন, প্রবাহের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি গ্রহণ করছি।

আরও পড়ুন: সোমবার ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

পানির এ সংকট নিরসনে টেকসই একটি মডেল সমাধান নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে প্রবাহ।

উপকূলীয় অঞ্চলের এ পরিশোধন প্ল্যাটগুলোতে সর্বাধুনিক রিভার্স অসমোসিস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সুবিধাভোগীদের সহায়তায় আর্থিকভাবে স্ব-নির্ভর পদ্ধতিতে এ পরিশোধন প্ল্যান্টগুলো পরিচালিত হয়।

আরও পড়ুন: জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসানো হয়েছে

প্রবাহ’র মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) বেশকিছু সফল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার ধারাবাহিকতায় এ উদ্যোগ রাজশাহী সিটি কর্পোরেশন ও সেন্টমার্টিন দ্বীপে বিজিবিসহ (বর্ডার গার্ডস বাংলাদেশ) আরও বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করছে।

উল্লেখ্য, ২০০৯ সালে যাত্রা শুরু করে প্রবাহ। যাত্রা শুরুর পর থেকে এ উদ্যোগ আর্সেনিক দূষণ, পার্বত্যঞ্চলে পানির স্বল্পতা ও উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সৃষ্ট সুপেয় পানির সংকট- বাংলাদেশের পানির এই ৩টি অন্যতম প্রধান সমস্যা সমাধানে ভূমিকা রেখেছে।

প্রবাহ’র ১৫ বছরের এ যাত্রা গর্ব ও প্রত্যয় নিয়ে সবার জন্য নিরাপদ আজ ও আগামী নিশ্চিতে অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা