ফাইল ছবি
জাতীয়

ঈদে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবে মানুষ 

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে বলে মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে ঈদের সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন: সাকিবের বিষয়টি জানা ছিল না

মঙ্গলাবর (১৯ মার্চ) পুলিশ সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, রোজায় ইফতারের আগে যানজট নিরসনে স্বয়ং ডিএমপি কমিশনার নিজে রাস্তায় ইফতার করেছেন। যানজট নিরসনে ট্রাফিকের সব সদস্য নিরলসভাবে কাজ করে চলেছেন।

এছাড়া ইফতার, তারাবি ও সেহরির সময়ে এমনভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়। পাশাপাশি রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে বলেও জানান পুলিশের মহাপরিদর্শক।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতে কথা কম, কাজ বেশি হবে

পুলিশপ্রধান আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ও সেবা সুনিশ্চিত করতে সারা দেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে, আগামীতেও থাকবে।

মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মাদকের ক্ষেত্রে পুলিশের কোনো সদস্য যদি জড়িত থাকেন, সেক্ষেত্রে শূন্য সহিষ্ণুতার (জিরো টলারেন্স) নীতিতে দেখা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কমিটির নেতৃবৃন্দ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা