সংগৃহীত
জাতীয়

অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়তে হবে 

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের শান্তিপূর্ণভাবে বসবাসের পূর্বশর্তই হল অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলা। তাই দেশকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: আজকের শিশুই ২০৪১’র স্মার্ট জনগোষ্ঠী

রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে ‘স্মৃতি চিরঞ্জীব; স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

প্রধান বিচারপতি জানান, বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন। মানুষকে ভালোবেসে তাদের মুক্তির জন্য তিনি আন্দোলন সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছিলেন। এমনকি, নিজের জীবন দিয়ে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করে গেছেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু আমাদের বাতিঘর

ওবায়দুল হাসান আরও বলেন, অর্থনৈতিকসহ সব ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করতে রাষ্ট্রের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে সবার মধ্যে সহমর্মিতা। তার পূর্বশর্তই হল অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তোলা।

এ সময় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের কর্মকর্তা, কর্মচারী ও তাদের শিশু সন্তানেরা উপস্থিত ছিলেন।

চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী এ সময় তার আঁকা বঙ্গবন্ধুর ছবি প্রধান বিচারপতিকে উপহার দেন। প্রধান বিচারপতি অনুষ্ঠান শেষে শিশুদের হাতে চকলেট তুলে দেন।

আরও পড়ুন: অনেক দেশ অশুভ খেলার সাহস পায়নি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এর আগে আজ রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা