ছবি: সংগৃহীত
জাতীয়

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: আজ প্রথম রমজান থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। নতুন সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন।

আরও পড়ুন: উত্তরার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

রোববার (১০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম রমজান থেকে নতুন সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে। সকাল থেকে স্বাভাবিক নিয়মে চলাচল শুরু হবে। দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন।

আরও পড়ুন: মাহে রমজান শুরু আজ

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলার সময়সীমা উভয় দিকে ১ ঘণ্টা করে বাড়বে। সে সময় আরও ১০টি ট্রেন চলাচল করবে।

এতে দিনে মেট্রো ট্রেন চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার এবং যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে ১ ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা