সংগৃহীত
জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় মো. ইয়াসিন হোসেন বিজয় (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন : টিএসসি থেকে নবজাতকের লাশ উদ্ধার

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পৌনে ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি শরীয়তপুর জেলার ডামুড্ড‍্যা থানার মো. আব্দুল কাদেরের ছেলে। পরিবারের সঙ্গে শেরেবাংলা নগর থানার আমবাগান ১৩৯/১৪০ নং বাসায় থাকতেন।

আরও পড়ুন : পুলিশ জনগণের বন্ধু

ইয়াসিনের বড় ভাই মো. রাজা জানান, পারিবারিক কলহের জেরে আজ দুপুরের দিকে সে নিজের কক্ষে গিয়ে আত্মহত্যা করে। আমরা বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা শেষে জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা