সংগৃহীত ছবি
জাতীয়

ফাঁকা মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: কর্মব্যস্ততা নেই যাত্রী সেবায় নিয়োজিত মেট্রোলের কর্মকর্তা-কর্মচারীদেরও। পবিত্র শবে বরাতের ছুটির দিনে এমন চিত্রই দেখা গেছে, রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্বিবদ্যালয় এবং বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে।

আরও পড়ুন: আজ বইমেলা শুরু ১২টায়

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে যথা নিয়মে মেট্রোরেলে চলাচল শুরু হলেও মানুষের উপস্থিতি একেবারেই নগণ্য। সরেজমিনে ঘুরে দেখা যায়, এসব স্টেশনের চত্বর অন্যান্য দিনের তুলনায় একেবারেই ফাঁকা।

সংশ্লিষ্ট কয়েকজন জানান, এখন পর্যন্ত মানুষের তেমন একটা ভিড় নেই। দুপুরের পর থেকে হয়তো ভিড় কিছুটা বাড়তে পারে। আর বইমেলার জন্য বিকেলে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের স্বাভাবিক সেবা কার্যক্রম চলমান রয়েছে। আর সকাল থেকে যারা মেট্রো স্টেশনে আসছেন তাদের মধ্যে নিয়মিত যাত্রীর চেয়ে ঘুরে দেখতে এসেছেন এমন যাত্রীর সংখ্যাই বেশি। অধিকাংশইরাই দলবেঁধে প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছেন।

আরও পড়ুন: রাতের তাপমাত্রা কমার আভাস

শামসুন্নাহার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জানান, আমার বাসা উত্তরায়। সবসময় মেট্রোরেলেই আসা-যাওয়া করি। এমনিতে সবসময়ই ভিড় বেশি থাকে। সেজন্য গতকাল হলেই ছিলাম। ছুটির দিনের সকালে মেট্রোরেল ফাঁকা থাকবে এমন ধারণা ছিল। এখন এসে দেখছি সত্যিই মানুষজনের উপস্থিতি একেবারে নেই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা