সংগৃহীত
জাতীয়

ভবন থেকে পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল এলাকায় নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে নিচে পড়ে সোহাগ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। পেশায় তিনি একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চান বিভেদ ভুলে দু’পক্ষ এক হোক

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রফিকুল ইসলাম জানান, আমরা ডেমরা থানার মাতুয়াইল মুসলিম নগর এলাকায় ১০ তলার একটি নির্মাণাধীন ভবনের ৭ম তলায় টাইলসের কাজ করছিলাম। সে সময় অসাবধানতাবসত পা পিছলে ৭ তলা থেকে সোহাগ নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেয়।

তিনি আরও বলেন, নিহত সোহাগ নির্মাণাধীন ওই ভবনেই থাকত। ময়মনসিংহ সদর থানা এলাকায় তার বাড়ি। ওই এলাকার ফজলুল হকের ছেলে সোহাগ।

আরও পড়ুন: সৌদির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এ বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা