সংগৃহীত
জাতীয়

আগে মানুষ পুলিশকে ভয় পেত 

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বিশ বছর আগে যদি পুলিশের কথা চিন্তা করি, সে সময় মানুষ পুলিশকে ভয় পেত। এখন মানুষ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস রাখছে। দরকার হলে মানুষ পুলিশের কাছে যাচ্ছে।

আরও পড়ুন: ড. ইউনূসকে হয়রানির অভিযোগ সত্য না

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসকল কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, করোনা মহামারির সময়ে মায়ের লাশ সন্তান ফেলে রেখে গেছে। পুলিশই শেষ কার্যটি করেছে। কাজেই পুলিশ এমনই একটি আস্থার জায়গায় এসেছে গেছেন যে, বিপদে-আপদে সবসময় তারা মানুষের পাশে আছে।

আরও পড়ুন: আব্দুল হাইয়ের এমপি পদ স্থগিত

তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫০টি থানা ও ৩৪ হাজার জনবল নিয়ে নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের মোট জনবল ২ লাখ ১০ হাজারের বেশি। প্রতিটি পুলিশ সদস্য প্রায় ৮২৫ জন মানুষকে নিরাপত্তা দিচ্ছেন।

তিনি জানান, ট্র্যাফিক সার্জেন্টরা ভয়ানক অসুবিধায় থাকে। যদি তাদের জন্য বিশ্রামের সুযোগ করে দেওয়া হয় তাহলে ডিএমপি আরও এগিয়ে যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা