সংগৃহীত ছবি
জাতীয়

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে।

আরও পড়ুন: উচ্ছেদ অভিযানে ৫ পুলিশ সদস্য আহত

রোববার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানানো হয়।

এবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ৬ জন। এদের মধ্যে ৫জন আগেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এবং এবার নতুন করে উপদেষ্টা হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

উপদেষ্টা হলেন যারা- ড. মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

আরও পড়ুন: গুতেরেসের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হয়েছেন ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা হয়েছেন ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হয়েছেন ড. গওহর রিজভী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হয়েছেন সালমান ফজলুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হয়েছেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি রাতে সচিবালয়ে সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ৬ জনকে উপদেষ্টা নিয়োগের তথ্য নিশ্চিত করেন। সেসময় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতাবলে এই ৬ উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা