সংগৃহীত ছবি
জাতীয়

রেলকে দুর্নীতিমুক্ত করবো

জেলা প্রতিনিধি: রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম জানান, রেলকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করা হবে। রেলে অনেক দুর্নীতি রয়েছে। অনেক জমি বেদখল হয়ে আছে। এক জমি দুই-তিনবার করে লিজ দেওয়া হচ্ছে। আমরা রেলের বেদখল হওয়া জমি উদ্ধার করব। রেলে কোনোভাবেই দুর্নীতি মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন: নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে তা নয়

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন সেই মন্ত্রণালয়ের সাথে রাজবাড়ী জেলা ও জেলাবাসী ওতপ্রোতভাবে জড়িত। কারণ রাজবাড়ী হচ্ছে রেলের শহর। আজকে রেলমন্ত্রী হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্যে রেলপথকে একটা লাভজনক মন্ত্রণালয়ে পরিণত করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। রাজবাড়ীর যে সমস্ত প্রতিষ্ঠান বিএনপির আমলে বন্ধ হয়ে গিয়েছিল তার মধ্যে লোকোশেড একটা। এই লোকোশেড আবার চালু হবে। লোকোশেড চালুর মাধ্যমে রাজবাড়ী জেলা আবার পুনর্জীবিত হবে। এই লোকোশেড আরও বড় করে রেলের বগি সংযোজন ও মেরামত কারখানা তৈরি করা হবে।

আরও পড়ুন: হজ নিবন্ধনের বাড়ছে না সময়

তিনি আরও জানান, রেলের ডিভিশন অফিস নিয়ে একটি বিতর্ক চলছে। বিভিন্ন জেলা দাবি করছে তাদের ডিভিশন অফিস করার জন্য। যেহেতু রাজবাড়ীতে রেলের ঐতিহ্য রয়েছে। রাজবাড়ী যেহেতু রেলের শহর নামে পরিচিত, সেহেতু আমি চেষ্টা করবো রাজবাড়ীতে রেলের ডিভিশন অফিস করার জন্য। আমি সকলকে সাথে নিয়ে রেলের শহর রাজবাড়ীকে ঢেলে সাজাবো। আমাদের এই রেলপথকে আরও সম্প্রসারিত করা হবে। পুরো বাংলাদেশ একটি রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি রেলমন্ত্রণালয়কে সুসংগঠিত করা হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জিল্লুল হাকিম জানান, ঐতিহ্যগতভাবেই রাজবাড়ী জেলাকে রেলের শহর বলা হয়। রেলের শহরের মানুষকে রেলমন্ত্রী বানিয়ে প্রধানমন্ত্রী আমাকে যেমন সম্মানিত করেছেন ঠিক তেমনি রাজবাড়ীবাসীকেও সম্মানিত করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা