ফাইল ফটো
জাতীয়

দাম বেশি নিলে ৩৩৩ নম্বরে ফোন 

নিজস্ব প্রতিনিধি: বাজারে জিনিসপত্রের দাম বেশি নিলে ভোক্তারা ৩৩৩ নম্বরে ফোন করে অভিযোগ করতে পারবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও পড়ুন: পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ

সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ‘বাজারদরে অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী পরিবর্তন আনয়ন’ সংক্রান্ত পরামর্শক সভায় এ কথা জানান তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই প্রযুক্তির মাধ্যমে বাজার মনিটরিং করা হবে। মোবাইল অ্যাপস ও জোনিং সিস্টেমে সঠিক তথ্য জানা যাবে। উৎপাদন, মজুত, বাজারজাত, বিপণন ও আমদানির উপাত্ত পৃথক ওয়েবসাইটে দেয়া থাকবে।

আরও পড়ুন: টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

তিনি জানান, ‘ট্রিপল থ্রি’ অর্থাৎ ৩৩৩ নম্বরে ফোন দিলে বাজারে বেশি দামের বিষয়টি জানা যাবে। যেকোনো নাগরিক ফোন দিতে পারবেন। কেউ সরকার নির্ধারিত দরের বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে। মূল্যের পার্থক্য জেনে সরকার ব্যবস্থা নেবে। রমজান সামনে রেখে ৩১ জানুয়ারির মধ্যে এ সেবা চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী নেতারা।

উল্লেখ্য, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন: নতুন সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের মধ্যে প্রত্যেককে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। দুর্নীতি বা অনিয়ম করলে বিন্দুমাত্র ছাড় না দেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, বাজারদর নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেয়া হয়েছে। কোনোভাবেই ব্যয় বাড়ানো যাবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা