সংগৃহীত ছবি
জাতীয়

নির্বাচন বর্জনকারীরা ষড়যন্ত্র করছে

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর সাথে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের জানান, ইশতেহার বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। কিন্তু এ ইশতেহার বাস্তবায়নেও অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক বাধা-বিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস-অস্থিরতা তৈরি করে, তবে তা মোকাবিলা করতে হবে। বিরোধীদলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন: গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

সেতুমন্ত্রী আরও জানান, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা হবে। কিন্তু সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সবকিছুই করতে হবে। সে ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবিলা করতে হবে। তবে তারা অগ্নিসন্ত্রাস করলে, আমরা নিশ্চয়ই জুঁইফুল নিয়ে যাবো না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা