সংগৃহীত ছবি
জাতীয়

রাজনৈতিক জীবনে মন্ত্রিত্ব একটা স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রিত্ব একটা স্বীকৃতি। এটা নিঃসন্দেহে আনন্দের বিষয়। এতে আমার আরও বেশি দায়িত্ব, কর্তব্য বাড়ল। আমার জীবন উৎসর্গ করলেও এই ঋণ শোধ করতে পারব না।’

আরও পড়ুন: স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন জানিয়ে আবদুর রহমান জানান, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব সততার-নিষ্ঠার সাথে পালন করাই আমার বড় চ্যালেঞ্জ।’

মন্ত্রিসভার চ্যালেঞ্জ কী হবে জানতে চাইলে আব্দুর রহমান জানান, ‘মন্ত্রিসভার চ্যালেঞ্জ হবে আমাদের ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করা। বৈশ্বিক চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের যে পররাষ্ট্রনীতি ‘কারও সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব’ এই নীতি আমরা অবলম্বন করে যাব।’

আরও পড়ুন: শিক্ষামন্ত্রী হলেন নওফেল

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। দেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের জোটসঙ্গীরা নির্বাচনে অংশ নেয়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা