সংগৃহীত ছবি
জাতীয়

কঠোর নিরাপওায় সোহরাওয়ার্দী উদ্যান

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আ’লীগ আয়োজিত সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গঠন করার চ্যালেঞ্জ

সমাবেশে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। সমাবেশ কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ, টিএসসি, দোয়েলচত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র দেখা যায়।

আরও পড়ুন: পর্যটন নগরীতে যাচ্ছে ‘পর্যটক এক্সপ্রেস’

সরেজমিনে দেখা গেছে, বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব এলাকায় অবস্থান নিয়েছেন।পুলিশ ও র‍্যাবের পাশাপাশি সাদা পোশাকে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সকাল থেকে এসব এলাকায় যাতায়াতকারী প্রতিটি গাড়ি ও মানুষজনকে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন মনে হলে তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়তে থাকে।

সরেজমিনে আরও দেখা গেছে, সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের পাঁচটি গেটে নেতাকর্মীরা প্রবেশ করছেন। এসব গেটে র‍্যাব পুলিশের পাশাপাশি গোয়েন্দারা অবস্থা নিয়েছেন। এছাড়া প্রতিটি গেটে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। গেট দিয়ে প্রবেশকারীদের তল্লাশি করা হচ্ছে।

সমাবেশকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ রিফাতুল ইসলাম জানান, আজকের সমাবেশকে কেন্দ্র করে আমরা তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি গেটে ৪০ জন পুলিশ সদস্যর পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সদস্যরা মোতায়েন রয়েছেন। প্রথমে থানা পুলিশের নিরাপত্তা বলয় পার হওয়ার পর আরো দুই স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রতিটি গেটে। এছাড়া কাউকে সন্দেহজনক মনে হলে আমরা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা