জাতীয়

আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে দেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮৬ আসনে জয় পেয়েছে দলটি।

আরও পড়ুন : বিজয় মিছিল না করার নির্দেশ

সর্বশেষ ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ রোববার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত ১৮৬ আসনে জয় পেয়েছে। এ ছাড়া জাতীয় পার্টি ১০ ও স্বতন্ত্র থেকে ৪৬ জন প্রার্থী জয় পেয়েছেন। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো স্বতন্ত্র প্রার্থী। যাদের বেশিরভাগই আওয়ামী লীগের।

জয়ের সংখ্যা হিসাব করলে আওয়ামী লীগের পর স্বতন্ত্রদের অবস্থান। জাতীয় পার্টি তৃতীয় অবস্থানে রয়েছে। তবে দলগতভাবে বিবেচনায় জাতীয় পার্টি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আরও পড়ুন : প্রত্যাশার চেয়ে ভালো ভোট হয়েছে

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনের ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ভোট হয়। ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনে স্থাপিত মঞ্চ থেকেও একে একে ফলাফল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। ফলাফল ঘোষণা উপলক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে বড় মঞ্চ তৈরি করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে নির্বাচন কমিশনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

ভোটগ্রহণ নিয়ে সাধারণ মানুষের কৌত‚হল এবং কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দুটোই কম ছিল। বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল অংশ না নেওয়ায় ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার আগ্রহ কম ছিল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতেও, ভোটগ্রহণ শুরু থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়টি স্পষ্ট হয়। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১৮.৫০ শতাংশ এবং বিকাল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় ২৭.১৫ শতাংশ ভোট পড়ে বলে পৃথক সংবাদ সম্মেলনে জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। যদিও বিকাল সাড়ে ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, নির্বাচনে বিকাল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ। তবে ভোটপড়ার ওই হার কমবেশি হতে পারে বলেও উল্লে­খ করেন সিইসি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা