সংগৃহীত ছবি
জাতীয়

আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ ফরিদপুর যাচ্ছেন।

আরও পড়ুন : বিএনপির নির্বাচন ঠেকানোর ক্ষমতা নেই

মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যারয় কলেজ মাঠে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে দিকনিদের্শনামূলক বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরের নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে নির্বাচনী জনসভায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান করবেন তিনি।

আরও পড়ুন : আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে

দলীয় প্রধানের আগমন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে রাজেন্দ্র কলেজ মাঠ। সভামঞ্চের রং করার কাজ চলছে জোরেশোরে। এ ছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। চলছে রঙের কাজ। প্রধানমন্ত্রীর আগমনে ফরিদপুর শহরে বিরাজ করছে সাজ সাজ রব।

এ উপলক্ষে ফরিদপুর আওয়ামী লীগ নানা প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে দলটির সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা করেছে। জেলার বিভিন্ন জেলা-উপজেলায় মাইকে আওয়ামী লীগের উন্নয়নের প্রচার করা হচ্ছে। শহরের বিভিন্ন সড়কে বসানো হয়েছে তোরণ। ব্যানার-ফেস্টুনে পাল্টে গেছে জেলার চিত্র।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা