ফাইল ছবি
জাতীয়

বিএনপি সব সময় নাশকতা করে আসছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সব সময় নাশকতা করে আসছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাশকতা দিয়েই তাদের জন্ম, কাজেই তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনী সে বিষয়ে সজাগ রয়েছে। সেই সাথে গোয়েন্দা বাহিনীও কাজ করছে।

আরও পড়ুন: নির্বাচনে উস্কানি দিলে মেনে নেব না

রোববার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় ভোটের দিন কোনো ধরনের নাশকতার আশঙ্কা আছে কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যথাযথভাবে কাজ করছে বলেই এ সমস্ত কর্মকাণ্ডে তারা তেমন প্রভাব ফেলতে পারেনি।

তিনি বলেন, আমাদের কাছে এ পর্যন্ত তেমন কোনো তথ্য আসেনি। গোয়েন্দা বাহিনী যে সমস্ত তথ্য দিচ্ছে, সেগুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরও পড়ুন: শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি

আমি মনে করি তারা যাই করুক, এ দেশের জনগণ তাদের প্রতিহত করবে। জনগণ তাদের কোনো রকম প্রশ্রয় দেবে না। জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না।

নির্বাচন কমিশন (ইসি) আচরণবিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা নিষিদ্ধ করলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন যাতে না হয়, নির্বাচনে যাতে কেউ অংশগ্রহণ না করে, সে ধরনের প্রচারণা শুরু করেছে বিএনপি নামক একটি রাজনৈতিক দল।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি ভোটের পর

তারা ভাঙচুর করছে, মানুষ হত্যা করছে, সম্পত্তি বিনষ্ট করছে, হরতাল-অবরোধ কত কিছুই করে যাচ্ছে। কিন্তু মানুষ কোনো কিছুতেই অ্যাটেনশন দিচ্ছে না। মানুষ মনে করছে এগুলো অযৌক্তিক। সেজন্যই মানুষ এগুলোতে কর্ণপাত করছে না। তাদের সাথে নাম না জানা আরও ২/১ টি দল এ ধরনের লিফলেট ছড়াচ্ছে।

তবে সেগুলো খুবই সামান্য পরিসরে। মাঝে মাঝে ২/১ জায়গায় এমন খবর পাচ্ছি। আমাদের পুলিশ, বিজিবি ও গোয়েন্দা বাহিনী এগুলো ধৈর্য সহকারে দেখছে। এগুলো নিশ্চয়ই ইসিও দেখছে। এগুলো যদি মাত্রা ছাড়িয়ে যায়, তবে নিশ্চয়ই ইসি থেকে একটা নির্দেশনা আসবে। তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে প্রার্থীদের সাথে ইসির বৈঠক

তিনি বলেন, এখন আমরা যা দেখছি ২/১ জন করছে বা ঘোষণা দিচ্ছে। এগুলো অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার শামিল। ইসি যে ঘোষণা দিয়েছে, সেটার বিপরীতমুখী কর্মকাণ্ড। এগুলো নির্বাচন বানচালের কর্মকাণ্ড। এগুলো অবশ্যই গর্হিত অপরাধ।

মন্ত্রী আরও বলেন, এগুলো যদি সীমা অতিরিক্ত করে, নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। এ পর্যন্ত তারা ব্যাপক হারে এটি করছে না। আমরা সজাগ আছি, যদি আরও বেশি করে করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা