সংগৃহীত ছবি
জাতীয়

হাজত থেকে পালাল আসামি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবর থানার হাজতখানার ভেতর থেকে এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : নৌকাই উন্নয়নের হাতিয়ার

শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক ওই আসামির নাম লাবনী আক্তার (২০)। তাকে গত শুক্রবার দুপুরের দিকে ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন : বিএনপি বাধা দিলে মোকাবিলা করা হবে

এত সিসি ক্যামেরা ও ডিউটি অফিসার থাকার পরও থানার হাজতখানা থেকে এভাবে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

আরও পড়ুন : ইমরান খানের মনোনয়ন বাতিল

তিনি জানান, শনিবার ভোর রাতে এক নারী আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে আমাদের অভিযান চলমান আছে। দ্রুতই গ্রেফতার হবে। তার বিরুদ্ধে মিরপুর থানায় মাদক মামলা রয়েছে। গতকাল আমরা তাকে ইয়াবাসহ গ্রেফতার করি। ভোর রাতে সে পালিয়েছে।

নারীকে গ্রেফতারের পর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম। মামলা নম্বর ২৬।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

জানা গেছে, শুক্রবার দুপুরে আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তারকে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরদিন আদালতে পাঠানোর জন্য রাতের বেলা আসামিকে থানার হাজতখানায় রাখা হয়। সকালে আদালতে পাঠাতে এসে পুলিশ আসামিকে খুঁজে না পেলে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়।

ইতোমধ্যে আসামিকে খুঁজে বের করতে আদাবর থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা