ফাইল ছবি
জাতীয়

সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় রাজধানীসহ সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা

শুক্রবার (২৯ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন শুরু হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১ টায় রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে বিজিবির ঢাকা সেক্টরের মোবাইল স্টাইকিং ফোর্স নিরাপত্তার জন্য উপস্থিত থাকবে।

এছাড়া সারা দেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।

আরও পড়ুন: বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আজ থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, নির্বাচন উপলক্ষ্যে ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে বিজিবি সদস্যদের মোতায়েন করা হবে।

আরও পড়ুন: দেশে ফিরলেন পিটার হাস

তিনি বলেন, এ দিন থেকে খুব সম্ভবত আমি যতটুকু জানি, বিজিবি মাঠে চলে আসবে। বিজিবির পরপরই আর্মি চলে আসবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা