বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জাতীয়

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুসী গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

প্রধানমন্ত্রী ছাড়াও বীরমাতার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বিশিষ্টজনরা।

গত ১৮ আগস্ট সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় মালেকা বেগমকে (৯৬)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরে এয়ারঅ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকা সেনাবাহিনীর অধীনে সিএমএইচ-এ ভর্তি করা হয়।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা