স্বামীর পাশেই সমাহিত হবেন বীরশ্রেষ্ঠ মোস্তফার মা
জাতীয়

স্বামীর পাশেই সমাহিত হবেন বীরশ্রেষ্ঠ মোস্তফার মা

নিজস্ব প্রতিনিধি:

ভোলা তথা জাতির বীর সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আসরের নামাজের পর সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের কামাল ঈদগাহে তার জানাযা অনুষ্ঠিত হবে।

জানাযা শেষে তাকে স্বামী সার্জেন্ট (অবঃ) হাবিবুর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ লিটন এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘আমার দাদু বীর মাতা মালেকা বেগম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

মালেকা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন আগে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ‘বীরমাতাকে’ সেনাবাহিনীর সহযোগিতায় গত ২০ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

এরপর গত ৩ সেপ্টেম্বর তাকে পুনরায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল ৭টা ৪০মিনিটে সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা