সংগৃহীত ছবি
জাতীয়

মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি

নিজস্ব প্রতিবেদক : নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনে নিরাপত্তা তল্লাশি অভিযান পরিচালনা করেছে র‍্যাব। এসময় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি পরিচালনার পাশাপাশি যাত্রীদেরও তল্লাশি পরিচালনা করা হয়।

আরও পড়ুন : এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে আ’লীগ

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে র‍্যাব-৩ এর এই তল্লাশি অভিযান চলে মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশন। এসময় র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

র‍্যাব-৩ বলেন, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। তাই এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র‍্যাব-৩। মেট্রোরেলের স্থাপনায় যাতে করে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না হয় সে লক্ষ্যে নিরাপত্তা বাড়িয়েছে র‍্যাব-৩।

আরও পড়ুন : আস্থা তৈরি হলে সহিংসতা বন্ধ হবে

পরিদর্শন শেষে তিনি জানান, র‍্যাব সবসময় দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য তৎপর থাকে। বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম করে থাকে র‍্যাব। মেট্রোরেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই স্থাপনার নিরাপত্তার জন্য র‍্যাব সদা তৎপর এবং কাজ করে যাচ্ছে পুলিশের সঙ্গে একাত্ম হয়ে। মেট্রোরেলের যে স্টেশনগুলো রয়েছে, সেগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা নিয়োজিত থাকে। তাছাড়া মেট্রোরেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে বিভিন্ন রকম তথ্য উৎপাত্ত সংগ্রহ করে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি।

আরও পড়ুন : ভবন থেকে পড়ে নিহত ১

তিনি আরও জানান, আজকে র‍্যাব-৩ এর একটি দল মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। এইটি আমাদের রুটিন নিরাপত্তার একটি অংশ। এই কার্যক্রম এর আগেও অব্যাহত ছিল, বর্তমানেও অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা