সংগৃহীত
জাতীয়

সিপিডির প্রতিবেদন ভুলে ভরা 

নিজস্ব প্রতিবেদক: টাকা লুটপাট করা নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসির (সিপিডি) প্রতিবেদন ভুলে ভরা বলে মন্তব্য করেছেন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে কোনো সহিংসতা চাই না

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সিপিডি বলছে, ২০০৮-২০২৩ এই ১৫ বছরে দেশের ব্যাংক খাত থেকে ছোট–বড় ২৪টি অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে। মন্ত্রী বলেন, সিপিডির প্রতিবেদন আমি পড়েছি বিভিন্ন বড় গ্রুপগুলো যে ঋণ নিয়েছে, সেগুলো সন্নিবেশিত করে তারা বলতে চেষ্টা করেছে এসব অর্থ লোপাট হয়েছে।

মন্ত্রী আরও জানান, এখানে কিছু ব্যাড লোন আছে, কিছু অনিয়ম হয়নি সেটাও সঠিক না। কিছুটা অনিয়ম হয়েছে। তবে সবগুলোকে একত্র করে নির্বাচনের আগ মুহূর্তে সংবাদ সম্মেলন করা হয়েছে। সবাই এগুলো জানে, পত্রপত্রিকায় বহু খবরাখবর প্রকাশিত হয়েছে। গবেষণার কিছু নেই এখানে। সে প্রতিবেদনগুলো একত্র করে নির্বাচনের আগে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনেও অনেক ভুল আছে।

আরও পড়ুন: বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না

তিনি বলেন, তারা যেমন বলেছেন যে, আমাদের উন্নয়ন বাজেটের ৭৫% আসে বৈদেশিক সাহায্য থেকে। পুরোপুরি এটা ভুল ও বোগাস।

মন্ত্রী জানায়, যখন গবেষণায় এতো বড় ভুল থাকে, কোনো ছোটো ভুল না, অসত্য থাকে, তাহলে সেই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তৈরি হয়। প্রতিবেদন প্রকাশ করে যারা তাদের নিয়েও প্রশ্ন ওঠে।

১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্বাচনবিরোধী সভা-সমাবেশ করা যাবে না বলে বলা হয়েছে। তবে সরকারে পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কোনো দুর্বলতা প্রকাশিত হয়েছে কি না,জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, যখনই নির্বাচন কমিশন এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনকে নির্দেশনা দেবে, সেটা অবশ্যই পালন করা হবে। আমি মনে করি, এটা সুষ্ঠু, অবাধ ও জনগণের ব্যাপক অংশগ্রহণের জন্য সহায়ক হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা