ছবি : সংগৃহিত
জাতীয়

অজ্ঞাত ২ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনে এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাতপরিচয়ে ২ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: কারচুপি হলে ভোটগ্রহণ বন্ধ

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ২ টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনে এবং শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতাল থেকে মরদেহ ২ টি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নীল কমল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনের ফুটপাতে মরদেহ দেখতে পাই।

নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে তার বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়তে পারে

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টে তার পরিচয় জানা যাবে।

অপরদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আরও পড়ুন: নাশকতা এড়াতে ২ ট্রেন বন্ধ ঘোষণা

তিনি বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে জানতে পারি ঢাকা মেডিকেলের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা