ছবি : সংগৃহিত
জাতীয়

আতশবাজি-ফানুস-মশাল মিছিল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: বড়দিন এবং ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট নিরাপদ করার লক্ষে রাজধানীতে আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো ও মশাল মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪

সোমবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সোমবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো ও মশাল মিছিল ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করছি।

আরও পড়ুন: আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

এসব ধর্মীয় ও আনন্দ উৎসব উদযাপনের সময়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজের সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাই ডিএমপি কমিশনার অনির্দিষ্টকালের জন্য এই নিষিদ্ধ ঘোষণা করেছে।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন করবেন। ইংরেজী নববর্ষের আগমুহূর্তে ৩১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: কসোভোর রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রী সাক্ষাৎ

বড়দিন ও নববর্ষ উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা