সংগৃহীত
জাতীয়

যুক্তরাষ্ট্র বিএনপির প্রতি অসন্তুষ্ট

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মনে করছেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতি যথেষ্ট অসন্তুষ্ট।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি বন্ধ

বিএনপি বার বার দাবি করছে যুক্তরাষ্ট্র এই ধরনের নির্বাচন চায় না, এই বিষয়ে তিনি জানান, ‘আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট নয়। এর কারণ যুক্তরাষ্ট্রও জ্বালাও পোড়াও চায় না। আমার ধারণা যুক্তরাষ্ট্র তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তাদের থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। যুক্তরাষ্ট্র অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সাথে তাদের মানসিকভাবে কোনো পার্থক্য নেই।

বহির্বিশ্ব থেকে চাপে আছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানায়, ‘না, আমরা বহির্বিশ্বের চাপে নেই। নিজেদের চাপে আছি। একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। আমরা এটা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। বহির্বিশ্বও চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তার সঙ্গে নন ভায়োলেন্স যোগ হয়েছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা চাই জনগণের রায়টা। আমরা চাই বহু লোক নির্বাচনে ভোট দেবে। আমাদের চ্যালেঞ্জ এগুলো। অন্য কিছু আমাদের চ্যালেঞ্জ না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা