সংগৃহীত
জাতীয়

জাতিসংঘে পাঠানো চিঠি ‘থ্যাংক ইউ নোট’

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ মহাসচিবের নির্বাহী দপ্তরের শেফ দ্য কেবিনেট আর্ল কুর্টনি রেটরের কাছে পাঠানো চিঠিকে থ্যাংক ইউ নোট হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলছেন, থ্যাংক ইউ নোট দিছি। এটা এমন কিছুই না।

আরও পড়ুন: গণহত্যা প্রতিরোধে শক্তিকে কাজে লাগানোর আ..

শনিবার (৯ ডিসেম্বর) সকালে সিলেট নগরের তোপখানা এলাকায় মৎস্যজীবী লীগের নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সেপ্টেম্বরে আমরা জাতিসংঘে গিয়েছিলাম। তখন অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের সঙ্গে তারা দেখা-সাক্ষাৎ করছেন। আমাদের একটা রেওয়াজ রয়েছে, আমাদের সঙ্গে দেখা করলে আমরা একটা থ্যাংক ইউ নোট দেই। সেই থ্যাংক ইউ নোটই দিছি।

আরও পড়ুন: ৫ নারীর হাতে পদক দিলেন প্রধানমন্ত্রী

ব্যক্তিগত চিঠি গণমাধ্যমে প্রকাশ করায়, তা লজ্জার বিষয় হিসেবে দেখছেন এ পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আমরা যেগুলো আলাপ-আলোচনা করেছি সেগুলোই বলেছি। আর এটা এক্কেরে আকাম। পারসোনাল লেটার দিয়ে দিয়েছে। বড় লজ্জার বিষয় এটা। আমাদের দেশে অনেক লোক আছে যারা দেশের শত্রুর মতো অবস্থা।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহল থেকে ‘অযৌক্তিক’ রাজনৈতিক চাপের কথা উল্লেখ করে জাতিসংঘের মহাসচিবের দপ্তরে চিঠি পাঠিয়েছেন ড. এ কে আব্দুল মোমেন। চিঠিতে বলা হয়, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বিভিন্ন মহলের কাছ থেকে ‘অযাচিত’, ‘অযৌক্তিক’ ও ‘আরোপিত’ রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা