সিনহা হত্যা : তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা
জাতীয়

সিনহা হত্যা : তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেছে। স্বরাষ্ট্র সচিব তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে এসেছেন। তদন্তাধীন বিষয় বলে এখনই প্রকাশ করা হবে না। আদালত চাইলে প্রতিবেদনটি জমা দেয়া হবে। সচিব তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

দুই বাহিনীর মধ্যে মত পার্থক্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুজব ছড়িয়ে দুই বাহিনীর মধ্যে মত পার্থক্যের কোনো উপাদান খুঁজে পাওয়া যায়নি।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেন, আমরা আজ পর্যন্ত কি কি করেছি তার সংযুক্তি আছে তদন্ত প্রতিবেদনে। কারা কারা এ ঘটনায় জড়িত ছিল, এমন ৬৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিবেদনে আমরা হত্যার উৎস, কারণ, করণীয় সম্পর্কে মতামত জানিয়েছি।

সান নিউজ/ বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা